সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দীপিকার চেহারা নিয়ে ট্রোল, সমালোচনায় নীল শার্ট লুক

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিনোদন: মাতৃত্বের স্বাদ নেওয়ার পর থেকেই কিছুটা আড়ালে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে তার ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং শারীরিক গড়ন যেন বারবার নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছে। গত রোববার মুম্বাই বিমানবন্দরে দীপিকার নতুন একটি ভিডিও সামনে আসতেই ফের একবার সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, নীল রঙের ঢিলেঢালা লম্বা শার্ট, কালো চশমা আর হাতে একটি বড় টোট ব্যাগ নিয়ে বিমানবন্দরে হাঁটছেন দীপিকা। সঙ্গে ছিলেন তার মা উজ্জ্বলা পাড়ুকোন এবং বোন অনিশা পাড়ুকোন। এই সাধারণ লুকেই ধরা দিলেও নেটিজেনদের একাংশের কটাক্ষ থামেনি। অনেকেই মন্তব্য করেছেন, সদ্য মা হওয়া দীপিকার চেহারা নাকি আগের তুলনায় অনেক বেশি “গোলুমোলু”হয়ে যাচ্ছে। কেউ লিখেছেন, “বাবার শার্ট পরে এসেছে নাকি, যা পারে গায়ে গলিয়ে নেয়।” আরেকজনের মন্তব্য, “প্রেগন্যান্সির সময়ও দীপিকাকে এত মোটা লাগত না। দিন দিন কেমন গোলুমোলু হয়ে যাচ্ছে।” কেউ আবার বলেছেন, “একটুও সাজগোজ করেনি বেচারি। বোঝাই যাচ্ছে মেয়েকে নিয়ে কতটা ব্যস্ত।”
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে ব্যস্ত হলেও পেশাগত দিকেও ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। জানা গেছে, ইতিমধ্যেই হাতে চলে এসেছে তার পরবর্তী সিনেমার চিত্রনাট্য। শিগগিরই তিনি শুটিং শুরু করবেন অ্যাটলি পরিচালিত ‘অঅ২২ঢঅ৬’ সিনেমায়, যেখানে আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। নির্মাতারা সম্প্রতি একটি ইন্ট্রোডাকশন ভিডিও প্রকাশ করে দীপিকার উপস্থিতি নিশ্চিত করেছেন। এছাড়া দীপিকার কাছে রয়েছে “কাল্কি”সিনেমার দ্বিতীয় অংশও।
এছাড়া, সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ‘স্পিরিট’ সিনেমায় দীপিকার কাজ করার কথা ছিল। তবে পারিশ্রমিকের অঙ্ক, লাভের বড় অংশের দাবি এবং দিনে আট ঘণ্টার বেশি শুটিং না করার শর্তের কারণে সেই সিনেমায় চুক্তি চূড়ান্ত হয়নি। জানা গেছে, পরিচালকের সঙ্গে এই শর্তগুলোতে মতপার্থক্যের জেরেই ছবিটি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।
মা হওয়ার পর শারীরিক পরিবর্তন স্বাভাবিক হলেও, দীপিকাকে ঘিরে এই ট্রোলের ঝড় যেন থামছেই না। তবে অনুরাগীদের আশা, প্রিয় তারকা শিগগিরই পুরনো ফিটনেসে ফিরবেন এবং নতুন সিনেমায় তাকে আগের মতোই আত্মবিশ্বাসী ও দাপুটে মেজাজে দেখতে পাওয়া যাবে।


এই বিভাগের আরো খবর