সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিন পেলেন

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। গতকাল রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে মামলার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। এ সময় আদালতে অভিনেত্রী অপু বিশ্বাস উপস্থিত ছিলেন। পরে তার আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তাফিজুর রহমান তাকে জামিনের আদেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী অভিনেত্রীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন। এ মামলায় অপু বিশ্বাস ছাড়াও আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া। পর দিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে জামিনে মুক্তি পান অভিনেত্রী নুসরাত ফারিয়া।


এই বিভাগের আরো খবর