সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সামনের ঈদে আসছে শাকিব খানের নতুন চমক

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ঢালিউডের কিং অভিনেতা শাকিব খান আগামী ২০২৬ সালের ঈদুল ফিতরে নতুন চমক নিয়ে আসছেন। আর প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে সেই সিনেমাটি নির্মিত হবে। এ সিনেমার গল্প ও চিত্রনাট্য মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনায় থাকছেন আবু হায়াত মাহমুদ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে শাকিবভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন বলে জানিয়েছেন নির্মাতা। শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা প্রযোজনা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক শিরিন সুলতানা। তিনি বলেন, মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার সিনেমা। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি। আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে সিনেমাটি আমি করতে পারছি। আমার প্রথম সিনেমা মানেই মেগাস্টার শাকিব খান। তিনি আরও বলেন, শাকিব খানকে বেছে নেওয়ার কারণ এ জন্যই যে, আমরা মনে করি শাকিব খান মানেই সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা ও যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন। শিরিন সুলতানা বলেন, আসলে আমাদের যে গল্প, সে গল্পের সঙ্গে শাকিব খান একদম পারফেক্ট। আমাদের চিন্তা-চেতনায় উনি খুব ভালো করবেন। তিনি বলেন, সে জায়গা থেকে আমরা ভেবেছি। বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে সিনেমা করার আগ্রহ সবারই থাকে। এ সিনেমা নির্মাণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে, আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। তিনি বলেন, আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এত বড় শিল্পীর সঙ্গে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি। এ পরিচালক আরও বলেন, আমরা আসলে ছবিটা লাঙ্ার স্কেলে ভাবছি, সেটি করতে হলে যেটি হয় যে, আমাদের এইখানে টেকনিক্যাল বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে। সেই জায়গা থেকে আমরা প্ল্যান করছি, দেশের বাইরে এটিকে সেট ফেলে আমরা এটাকে লাঙ্ার করে জিনিসটা দেখাতে চাই।


এই বিভাগের আরো খবর