সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও পর্দায় দেখা যাবে আল্লু-রাশমিকা জুটিকে

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

দক্ষিণ ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলি। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবির পর নতুন মিশন নিয়ে আসছেন তিনি। বিগ বাজেটের সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন আল্লু অর্জুন। চমক হয়ে এবার এলো রাশমিকা মান্দানার যুক্ত হওয়ার ঘোষণা। মহাকাব্যিক সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এএ২২ এঙ্ এ৬’। এই ছবির মূল চরিত্রে থাকছেন ‘পুষ্পা’খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। পাশাপাশি থাকছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরেরা। তাদের সঙ্গেই যোগ দেবেন রাশমিকা। এ ছবি দিয়ে ‘পুষ্পা’ সিরিজের পর আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা ও আল্লু। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাশমিকার চরিত্রটি হবে তার ক্যারিয়ারের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী। দর্শক চরিত্রটিতে পাবেন নতুনত্ব ও চ্যালেঞ্জ। ইতোমধ্যেই অ্যাটলির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে তার লুক টেস্ট ও বডি স্ক্যান সম্পন্ন হয়েছে। এখন চলছে চরিত্রটির প্রি-প্রোডাকশনের কাজ। সূত্রটি আরও জানায়, অ্যাটলি এমন একটি সিনেমা তৈরি করছেন যা দুইটি ভিন্ন মহাবিশ্বে ঘটবে এবং প্রযুক্তিগত দিক থেকে এটি হবে এক অনন্য কীর্তি। এক প্রকার ‘অবতার’ ঘরানার কল্পবিজ্ঞান-নির্ভর রূপকথা হতে যাচ্ছে এটি। এরই মধ্যে ছবির চিত্রায়ন শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ করতে চান পরিচালক। সান পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি ২০২৬ সালের শেষদিকে বা ২০২৭ সালের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

 


এই বিভাগের আরো খবর