সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশে প্রথমবারের মতো নেপালি সিনেমা আসছে

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমাটি নেপালে মুক্তির পর দর্শক ও সমালোচক মহলে বেশ সাড়া ফেলেছে। এবার এ সিনেমাটি বাংলাদেশের দর্শকদের জন্য বড়পর্দায় আসছে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, রাজধানী ঢাকাসহ অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে। আগামী শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ সিনেমাটি। সাফটা চুক্তির আওতায় আমদানি করেছে শো মোশন লিমিটেড। এ সিনেমার বিনিময়ে নেপালে রপ্তানি হচ্ছে ‘ন ডরাই’ সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি ইতোমধ্যে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেম দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে ভিন্ন সম্প্রদায়ের দুটি চরিত্রকে কেন্দ্র করে। একটি ডেটিংঅ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাদের। ক্যাফেতে প্রথম দেখা। অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে অপহরণ করেন ছেলেটি। সেখান থেকেই শুরু হয় অপহরণের ‘ভুল-বোঝাবুঝির’ যাত্রা। মূলত সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে। মেয়েকে পাহাড়ি অঞ্চল থেকে অপহরণ করে মধেশের সমতলভূমিতে নিয়ে যান হিরো। মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার জন্ম নেয়। ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখায়। আর মেয়েটি সেখানকার মানুষ ও সংস্কৃতি ভালোবাসতে শুরু করেন। একসময় তারা দুজন ভিন্ন সম্প্রদায়ের হলেও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন।


এই বিভাগের আরো খবর