সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমান খান যে জন্য চুম্বন দৃশ্যে অভিনয় করেন না

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে রাজ করছেন সালমান খান। একের পর এক রোম্যান্টিক চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছেন। তবু এখনও পর্যন্ত তার সিনেমায় নেই ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর দৃশ্য। বলা বাহুল্য, সালমানের ক্যারিয়ারে যেন ‘নো কিসিং পলিসি’ এক স্বঘোষিত সিদ্ধান্ত। বলিউডের অন্দরে শোনা যায়, সালমান যেকোনো নবাগতের জীবন গড়ে দিতে পারেন ইন্ডাস্ট্রিতে; আবার চাইলে কারও ক্যারিয়ারও ধ্বংস করে দিতে পারেন। যেমন সালমান বলিউডকে দিয়েছেন বেশ কিছু নায়িকা- তাদের মধ্যে ক্যাটরিনা কাইফ অন্যতম। তার প্রেম জীবন নিয়েও রয়েছে বিস্তর চর্চা। এখন পর্যন্ত ছয়টি সম্পর্কের কথা স্বীকার করেছেন সালমান। সংগীত বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনার নামও রয়েছে তালিকায়। যদিও কারও সঙ্গে ঘর বাঁধা হয়নি তার; তাই প্রায় ষাট বছরের সালমান এখনও বলিউডের সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ! বলা যায়, অনুরাগীদের কাছে সালমান খান মোটেই নারীঘেষা কেউ নন। পর্দায়ও তার প্রেমিক ভাবমূর্তিও তাই বলে। কারণ, একের পর এক প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন, অথচ নায়িকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে চান না; যেহেতু তার ছবিতে নো কিসিং পলিসি’ বহাল। কেন পর্দায় নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে আপত্তি, তার কারণ জানালেন ভাই আরবাজ খান। এক কমেডি শো এর মঞ্চে এ প্রসঙ্গ উঠতেই সালমানের সামনেই তার ভাই আরবাজ বলেন, ‘আসলে ক্যামেরার পেছনে এত চুমু খান, তাই পর্দায় খান না!’ ভাইয়ের মুখ থেকে এ কথা শুনে রীতিমতো লজ্জাও পেয়ে যান সালমান খান।


এই বিভাগের আরো খবর