সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নীল ছবির তারকা কাইলি পেজ মারা গেলেন

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

মারা গেছেন নীল ছবির তারকা কাইলি পেজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। কাইলি একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যু হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবর, কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তাকে লস এঞ্জেলেসে তার বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে না জানালেও তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির। ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা। কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্ন সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তিনি ভিঙ্নে মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর