সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তিশা পাঁচ বছরের মধ্যেই মা হতে চান !

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা এবার ক্যামেরার সামনেই প্রকাশ করলেন নিজের ব্যক্তিগত জীবনের কথা। সম্প্রতি একটি টকশো- ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নিয়ে হাজির হয়েছিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে অতিথি হিসেবে অভিনেত্রী তানজিন তিশা এসেছিলেন। এ সময় উপস্থিত টকশোয়ে অভিনেত্রী জানালেন তার আগামীর পরিকল্পনা। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ একটি টকশোয়ে এ পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। গত শুক্রবার রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান। অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে। শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন অভিনেতা-উপস্থাপক জায়েদ খানের দিকে, যার উত্তরও দেন এ অভিনেতা। আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? জায়েদ খানের এমন প্রশ্নের উত্তরে তানজিন তিশা বলেন, ‘আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।’ অভিনেত্রী বলেন, দেখুন, এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই বলে জানান তানজিন তিশা। উল্লেখ্য, প্রতি শুক্রবারই অনুষ্ঠিত হবে টকশো-‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। তারকাদের নিয়ে জমিয়ে আড্ডায় দেবেন এ অভিনেতা-উপস্থাপক।


এই বিভাগের আরো খবর