সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে উঠে যাচ্ছে পাকিস্তানি তারকাদের উপর নিষেধাজ্ঞা

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পেহেলগামে জঙ্গি হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সেই পদক্ষেপের মধ্যে ছিল পাক সংবাদমাধ্যম ও সে দেশের তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা। অপারেশন সিঁদুরের পর এখন পাক সংবাদ চ্যানেল ও তারকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফের দেখা যাচ্ছে। তাহলে কি নিষেধাজ্ঞা উঠে গেল দেশটিতে? যদিও এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গত বুধবার পাকিস্তানের বেশ কয়েকজন ফিল্ম ও টিভি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। ওই তারকাদের মধ্যে রয়েছেন সাবা কামাপ, হানিয়া আমির। পেহেলগাম হামলার পর ওই তারকাদের অ্যাকাউন্ট ব্লক করেছিল ভারত সরকার। শুধু তাই নয়, একাধিক পাক সংবাদমাধ্যম ও বিনোদন চ্যালেনের ইউটিউব প্ল্যাটফর্মও ব্লক করা হয়েছিল। কিন্তু সেগুলো ফের দেখা যাচ্ছে। পাক সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও, অনেক ভারতীয় ব্যবহারকারী তাদের প্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট অ্যাঙ্সে করার জন্য ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করেছেন। এর মধ্যে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও রয়েছেন, যিনি দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সর্দারজি-৩’ ছবিতে অভিনয়ের কারণে সংবাদ শিরোনামে এসেছেন। প্রসঙ্গত, পেহেলগাম হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপরই অপারেশন সিঁদুর করে ভারত। পুনরায় পাকিস্তানও পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নেয়। কিন্তু এর আগেই যুদ্ধবিরতিতে হাঁটে দুই দেশ।


এই বিভাগের আরো খবর