সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয়ের সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন ফাতিমা

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন দঙ্গল খ্যাত নায়িকা ফাতিমা সানা শেখ, এমন খবর ছড়িয়ে পড়ো গোটা বলিপাড়ায়। বেশ কিছুদিন ধরে এ নিয়ে চলছে জল্পনা। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। জানালেন তিনি একাই আছেন। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ফাতিমাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা বলেন, আমি আপাতত একাই আছি। এর মাধ্যমে ফাতিমা ও বিজয়ের গুঞ্জন শেষ হলো। ফাতিমার মতে, যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন, সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয় বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি। এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি, প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, ‘তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার। অন্তত আমার জীবনে তো নেই।’ রসিকতা করে তিনি বলেন, ‘ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে।’


এই বিভাগের আরো খবর