সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অভিনেত্রী শাওনের মা লাইফ সাপোর্টে

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপর্টে রয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে মায়ের অসুস্থতার কথা অভিনেত্রী নিজেই জানিয়েছেন। গত রোববার নিজের ফেসবুক পোস্টে শাওন লেখেন, ‘আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী। আমার আম্মু ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (সিসিইউ)-তে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। গত ১৫ ঘণ্টায় দুইবার বড় ধরনের হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন! আমরা তাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিসিআর) দিয়ে হৃদযন্ত্র সচল করা হয়েছে।’ অভিনেত্রী আরও জাানন, এখন তার মা লাইফ সাপোর্টে আছেন। ভেন্টিলেশন টিউব দিয়ে শ্বাস নিচ্ছেন। আর ওষুধ দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তিনি এখনও জীবনের সঙ্গে লড়াই করছেন। তিনি আবারও সুস্থ হয়ে ফিরবেন, সেই আশা ব্যক্ত করে অনুরাগীদের কাছে মায়ের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন, ‘যে এ পোস্টটি পড়ছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে আম্মুর জন্য দোয়া করুন। তাকে (বেগম তাহুরা আলী- অভিনেত্রীর মা) আপনাদের প্রার্থনায় রাখুন।’


এই বিভাগের আরো খবর