সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যোতিষী শেফালীর মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন !

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘কাঁটা লাগা গার্ল’ শেফালী জরিওয়ালা। গত শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। হাসিখুশি, প্রাণোচ্ছ্বল শেফালীর এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ও অনুরাগীরা। তবে জানেন কি, ২০২৪ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালীর জন্মছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন? অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেটদুনিয়াতে। ২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ ছাবড়ার শোতে অতিথি হয়ে গিয়েছিলেন শেফালী। সেখানেই জন্মছক হাতে নিয়ে পরেশ বলেন, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক। এর সঙ্গে বুধ থাকলে বিপদ আরও বাড়ে। চন্দ্র, কেতু এবং বুধের এই অবস্থান আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয়। শেফালী, আপনার জন্মছকে চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে বসে আছে, যা ভীষণ বিপজ্জনক।” ভিডিওতে দেখা যায়, মন দিয়ে কথাগুলো শুনছিলেন শেফালী। যদিও তিনি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন কিনা, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে অভিনেত্রীর মৃত্যুর পর পরেশ ছাবড়ার পডকাস্টের সেই অংশ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই পডকাস্টেই শেফালী জানিয়েছিলেন, ১৫ বছর বয়স থেকে মৃগীরোগে আক্রান্ত ছিলেন তিনি। জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে এই রোগ কীভাবে তাকে পিছিয়ে দিয়েছে, সে কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী। শেফালী জানিয়েছিলেন, মৃগীরোগের কারণে বলিউডে স্থায়ীভাবে জায়গা তৈরি করা তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে বোল্ড উপস্থিতি দিয়ে জনপ্রিয়তা পেলেও, বারবার মৃগীরোগে আক্রান্ত হওয়ার কারণে বড় সুযোগ হাতছাড়া হয় তার। এদিকে বলিউডে শেফালীর হঠাৎ মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, একবিংশ শতাব্দীর শুরুর দশকে ডিস্কোতে আগুন ধরিয়ে দেওয়া সেই প্রাণবন্ত তরুণীর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।


এই বিভাগের আরো খবর