সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের পর্দায় ফিরছেন সোনাক্ষী সিনহা

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

দীর্ঘদিন হলো বড় পর্দায় দেখা নেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। সোনাক্ষী ভক্তদের জন্য সুখবর হলো তিনি ফের সিনেমায় কাজ শুরু করেছেন। নতুন সিনেমা ‘নিকিতা রায়’ নিয়ে ফিরেছেন এই অভিনেত্রী। সোনাক্ষীর ভাই কুশ সিনহা সিনেমাটি পরিচালনা করেছেন। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমাটি সম্পর্কে সোনাক্ষী বলেন, ‘‘সিনেমাটি ভয় দেখাবে আবার রোমাঞ্চিতও করবেন। যেটা পরিবার নিয়ে একসঙ্গে বসে উপভোগ করার মতো। বন্ধুবান্ধবদের নিয়েও দেখা যাবে।’’ নিকিতা রায় দিলে পরিচালক কুশ সিনহার বলিউডে অভিষেক হলো। এই সিনেমায় বোন সোনাক্ষী নাম ভূমিকায় অভিনয় করছেন। সিনেমার অন্যান্য চরিত্রে আছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল, সুহেল নায়ার। দীর্ঘদিন অভিনয় থেকে সরে থাকা প্রসঙ্গে সোনাক্ষী একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘মনের মতো চিত্রনাট্য পাচ্ছিলাম না। সেজন্য “না”বলতে বাধ্য হচ্ছিলাম। আসলে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি এখন বদলেছে। শক্তিশালী নারী চরিত্র আমাকে এখন বেশি উৎসাহিত করে। আর চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া মজা পাই না। আমি এখন এমন কিছু করতে চাই, যা সবাই মনে রাখে।’’ ২০১০ সালে সোনাক্ষীর ক্যারিয়ার শুরু হয় ‘দাবাং’ সিনেমা দিয়ে। বাণিজ্যিক ওই সিনেমায় তার নায়ক হয়েছিলেন সালমান খান। সুপারহিট হয়েছিলো সিনেমাটি। তবে শুরুর এই সাফল্য ক্যারিয়ারজুড়ে বাজায় রাখতে পারেননি। সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘নিকিতা রায়’ নিয়ে সোনাক্ষীর ভক্তরা উচ্ছ্বসিত হতে পারেন। বড় পর্দায় সোনাক্ষীর প্রত্যাবর্তন কতটা সফল হলো তারাই রায় দেবেন।

 


এই বিভাগের আরো খবর