সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব অসুস্থ অবস্থায় তাণ্ডবের সেটে শুটিং করেছিলেন

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ জুন, ২০২৫

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করেছে। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেঙ্গুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে পড়েছিল হুমড়ি খেয়ে। এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় ছিল সিনেমাটি। বলা বাহুল্য, সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শাকিব খানের বিশেষ অবদান। জানা গেল, অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছেন শাকিব খান- এমনটিই জানালেন সিনেমার পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে জানান এসব কথা। দর্শকেরা বলছেন, ‘তাণ্ডব’ শাকিব খানের অন্যতম সেরা সিনেমা। সে প্রসঙ্গ টেনে রায়হান রাফী বলেন, ‘শাকিব খানের অন্যতম সিনেমা কেন এটা, কারণ শাকিব এই সিনেমায় অনেকগুলো ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটার ভয়েস একেকরকম। খুব ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।’ সিনেমায় ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব খান। সে ঘটনা জানিয়ে রায়হান রাফী বলেন, ‘ডাবিং এর সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তার জ্বর ছিল- একটাবারের জন্যও বলেননি। বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিব।’ শাকিব প্রসঙ্গে রাফী আরও বলেন, ‘একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন। ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম, আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম, “আপনি বলেন নাই কেন”, বললেন, “তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।”


এই বিভাগের আরো খবর