সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবার জন্য দোয়া চাইলেন পিয়া

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী গত সোমবার সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। পিয়া তার বাবার জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন পিয়া। সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। পোস্টে এ অভিনেত্রী লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার আব্বু মাহমুদ হাসান চৌধুরী, ২৩ জুন ২০২৫ বিকেল ৫টা ১৫ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন।’ আবেগঘন এ পোস্টে পিয়া আরও লিখেছেন, ‘বুঝে উঠতে পারছি না কী লিখবো আব্বুর এমন হঠাৎ চলে যাওয়ার জন্য আমি কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। হয়তো কেউই কখনো প্রস্তুত থাকে না বাবা-মা হারানোর জন্য কেউই কখনো সত্যিকারেরভাবে প্রস্তুত থাকে না।’ জান্নাতুল ফেরদৌস পিয়া আরও লেখেন, ‘সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার কবরকে শান্তিময় ও নূরে ভরে তোলেন। আমিন।’ পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। সেই থেকে র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন। ফ্যাশন মডেল হিসেবে একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমা অভিনয়ের মধ্য দিয়ে তিনি সিনেমার অঙ্গনে পা রাখেন।


এই বিভাগের আরো খবর