সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সিতারে জামিন পার’ বক্স অফিসে বাজিমাত করলো

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জর্জরিত ছিল বলিউড অভিনেতা আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’। এমনকি মুক্তির প্রথম দিকে বঙ্ অফিসে ‘লাল সিং চাড্ডা’-এর থেকেও কম ব্যবসা করায় ভক্তদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন আমির খান। মাত্র চার দিনেই শত কোটির ক্লাবে প্রবেশ করে ‘সিতারে জামিন পার’ প্রমাণ করে দিয়েছে ভালো ছবির কদর কখনোই কমে না। গত শনিবার মুক্তি পায় স্পোর্টস ড্রামা ঘরানার এই ছবিটি। ৮০ কোটি টাকা বাজেটের এই সিনেমাটির শুরুর যাত্রা মন্থর হলেও খুব দ্রুতই গতি পায়। চতুর্থ দিনের মধ্যেই ছবিটি বঙ্ অফিসে ১০০ কোটি টাকা আয়ের মাইলফলক অতিক্রম করে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ তথ্য অনুযায়ী,‘সিতারে জামিন পার’ -এর মোট আয় দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি ছবিটি দর্শক এবং সমালোচক মহলেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার তার এঙ্ (সাবেক টুইটার) হ্যান্ডেলে ছবিটির প্রশংসা করে লিখেছেন, ‘দ্বিতীয় দিনে ‘সিতারে জামিন পার’ ছবির সাফল্যে আমি খুবই খুশি। কে বলে ভালো ছবির গ্রহণযোগ্যতা কমেছে? আমির খান ও তার টিমকে অনেক অভিনন্দন।’ উল্লেখ্য, ২০০৭ সালের জনপ্রিয় ছবি ‘তারে জামিন পার’ -এর সিক্যুেয়ল হিসেবে নির্মিত হয়েছে ‘সিতারে জামিন পার’। এই ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা গেছে। আমিরের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন জেনেলিয়া ডিসুজা।

 


এই বিভাগের আরো খবর