সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিষ্টি জান্নাত আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিলেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বেশ কিছু পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লেখেন, ‘কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর এর নাম, ১২৭ জন আমার পেইজে বাজে কমেন্টকারী।’ তিনি আরও উল্লেখ করেন, ‘এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সাথে কিছু সো-কলড ফেইসবুকার, টিকটকার এদের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান – ফলোয়ার, পরিবার কাজ করছেন।’ মিষ্টি জান্নাত জানান, তার এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তার কথায়, ‘অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পিছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।’ এই ঘটনায় ঢালিউড পাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।


এই বিভাগের আরো খবর