সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

একটি কুচক্রী মহল বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায় : শাকিব খান

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মুক্তির পর থেকেই সিনেমাটি দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমা মুক্তির পরপরই পাইরেসির শিকার হয়। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে শাকিব খান এই পাইরেসির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, পাইরেসি সত্ত্বেও ‘তাণ্ডব’-এর দর্শক চাহিদা আরও বেড়েছে। শাকিব খান বলেন, ‘পাইরেসি হওয়ার পরও এই বাজে মহলটা যেমন বুঝাতে চেয়েছে পাইরেসি হয়ে গেছে, এই সিনেমা আর চলবে না সিনেমার সেল নেই। কিন্তু পাইরেসি হওয়ার পর ‘তাণ্ডব’-এর ডিমান্ড আরও বেড়ে গেছে। ইনশাআল্লাহ, আমি গতবারও যেমন বলেছি, ‘তাণ্ডব’ গুলশান থেকে গুলিস্থান পর্যন্ত সব জায়গায় মানুষকে মুগ্ধ করছে। ‘তাণ্ডব’ দেশ-বিদেশে যেখানেই যাচ্ছে, সেখানেই মানুষের মনে তাণ্ডব লাগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘পাইরেসির বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলা সিনেমা পুরো দেশের সিনেমা, এটা আমাদের সিনেমা। আমাদের সিনেমার উন্নয়নে আমাদের সকলকে কাজ করতে হবে। পাইরেটেড কপিকে ‘না’ বলতে হবে।’ শাকিব খান বিশেষভাবে ধন্যবাদ জানান দেশের সিনেমাপ্রেমী দর্শকদের। তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। তার কথায়, ‘কিছুদিন আগে ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একটি কুচক্রী মহল ছিল, যারা সবসময় বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে চায়। বাংলাদেশের সিনেমা আজ যেখানে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, খুব সম্মানের সাথে, গর্বের সাথে চলছে, সেই সময়ে এসে একটি বাজে মহল খারাপ মহল সবসময় চায় আমাদের সিনেমা যেন ধ্বংস হয়ে যায়। আমরা যেন আর ভালো সিনেমা না বানাতে পারি।’ শাকিবের ভাষ্যে, ‘সেই জাতি সবচেয়ে উন্নত থাকে, যে জাতির সাংস্কৃতিক দিক সবচাইতে এগিয়ে যায়। আমরা আমাদের সিনেমাকে নিয়ে কালচারকে নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দেখেন পাইরেসি করে দেয়। আমরা ‘বরবাদ’-এর সময় দেখেছি, এবার ‘তাণ্ডব’-এ দেখলাম যে আরও আগে পাইরেসি করে দিলো।’


এই বিভাগের আরো খবর