সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘তাণ্ডব’কে ছাড়িয়ে গেলো ‘উৎসব’

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ জুন, ২০২৫

মুক্তির তৃতীয় সপ্তাহেও চমক দেখাচ্ছে তানিম নূরের ‘উৎসব’। প্রেক্ষাগৃহে দর্শক ভিড় যেন কমছেই না, বরং বেড়েই চলেছে। মাত্র ১৬ দিনেই তারকাবহুল এ সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। যা নিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক। শুধু তাই নয়, এবার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের ‘তাণ্ডব’-কেও ছাড়িয়ে গেল এ সিনেমাটি। খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেঙ্রে ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা, অন্যদিকে একইদিনে মাল্টিপ্লেঙ্রে ৫৮ শো থেকে শাকিবের ‘তাণ্ডব’ আয় করেছে ১৯ লাখ ৬২ হাজার টাকা। ‘পরিবার নিয়ে দেখার জন্য বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা। সিনেমাটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে।’-প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলো ‘উৎসব’ সিনেমা ঘিরে, যা দিনের পর দিন চমক দেখিয়েই যাচ্ছে। সিনেমাটি নিয়ে দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক তানিম নূর। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বললেন, ‘ব্লকবাস্টার হবে কি না জানিনা। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক। এখন সেটা কতদূর যায়, সেটা সময়ই বলবে।’ ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। সিনেমাটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।


এই বিভাগের আরো খবর