সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রিয়াঙ্কা চোপড়া শুটিংয়ে দুর্ঘটনার মুখে পড়লেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

দেশি গার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কাজ করছেন হলিউডেও। নিক জোনাসের সঙ্গে সুখের সংসারের পাশাপাশি সেই ইন্ডাস্ট্রিতেও পায়ের মাটি শক্ত করেছেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কার একের পর এক সিরিজ, সিনেমা একেবারে সুপারহিট। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই হলিউড যাত্রা নিয়ে নানা কথা ভাগ করে নেন অভিনেত্রী। জানালেন, হলিউড সিনেমা ‘হেড অফ স্টেট’-এর শুটিং এর সময় দুর্ঘটনার মুখে পড়েছিলেন তিনি। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘একটা অ্য়াকশন দৃশ্যের শুটিং হচ্ছিল। ক্লোজ শট নেওয়ার জন্য আমার কোমরে বাঁধা ছিল ক্য়ামেরা বঙ্। দৃশ্যটি ছিল উঁচু এক জায়গা থেকে নিচে গড়িয়ে পড়ার। দৃশ্যটির যখন শুটিং হচ্ছিল, সে সময় মারাত্মক বৃষ্টি হচ্ছিল। পরিচালক ‘অ্য়াকশন’ বলতেই মাটিতে পড়লাম। কিন্তু কোমরের ক্য়ামেরা খুলে একেবারে চোখের পাশে আঘাত করল। এর ফলে আমার চোখের পলক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় চোখের ক্ষতি হয়নি।’ প্রিয়াঙ্কা আরও বলেছেন, ‘তবে এই ঘটনার পর আমি থেমে যাইনি। সেদিনের পুরো শুটিং শেষ করি।’ শোনা যাচ্ছে, আগামী মাসেই মুক্তি পাবে হলিউডের প্রিয়াঙ্কা অভিনীত এই ছবি। সেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে হলিউড অভিনেতা ইদ্রিস এলবা এবং রেসলিং তারকা ও অভিনেতা জন সিনাকে।


এই বিভাগের আরো খবর