সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যে কারণে বিয়ে করছেন না সালমান খান

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

বিরল রোগে আক্রান্ত বলিউডের ভাইজান সালমান খান। জানা গেছে, নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন নায়ক; যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত! সদ্য এক সাক্ষাৎকারে এমন দুঃসংবাদ দিলেন নায়ক নিজেই। সম্প্রতি কপিল শর্মা শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের ষাট বছরের নায়ক। এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। জবাবে সালমান বলেন, বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুইয়ের জন্যই একটা বড় মানসিক প্রস্তুতি প্রয়োজন হয়। দুটোই জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আর তাই দুইয়ের পরই নতুন জীবন শুরু করা খুব সহজ নয়। এই আলোচনার মাঝেই সালমান জানান তার বিরল অসুখের কথা। বলেন, ‘প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি তা খুব সহজ নয়। এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম এর মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে। এতটাই কষ্ট হয়। এবার বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা কঠিন।’ সালমানের শরীরে বাসা বাঁধা এই বিরল এই রোগগুলো মৃত্যু পর্যন্তও নিয়ে যেতে পারে। যেমন ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ। যার ফলে ভয়ংকরভাবে নার্ভ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও ভয়ংকর যন্ত্রণা শুরু হয় যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফর্মেশনও কম জটিল রোগ নয়। শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলে সমস্যা তৈরি করে।


এই বিভাগের আরো খবর