সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সালমানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠলো

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বলিউডের ভাইজান সালমান খান আবারও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন। এবার আমির খানের নতুন ছবি ‘সিতারে জামিন পার’-এর প্রিমিয়ারে এক অচেনা ব্যক্তি তার খুব কাছাকাছি চলে আসেন, যা তার নিরাপত্তা নিয়ে নতুন করে ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন তুলেছে। এদিকে ২০১৮ সালে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাছ থেকে প্রথম খুনের হুমকি পান সালমান। এরপর থেকেই তার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। চলতি বছরের এপ্রিলে বিষ্ণোইয়ের দলের দুই সদস্য সালমানের বান্দ্রার বাড়ির সামনে গুলি চালায়। এই ঘটনার পর সালমানের বাড়ির বারান্দায় বুলেটপ্রুফ গ্লাস লাগানো হয়। গত বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত হয় আমির খানের ‘সিতারে জামিন পার’ ছবির প্রিমিয়ার। এই আয়োজনে বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন এবং আমিরের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানও যোগ দিয়েছিলেন। প্রিমিয়ারে সালমানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে সবার। এমন পরিস্থিতিতে প্রিমিয়ারের মতো জনসমাগমপূর্ণ স্থানে সালমানের এত কাছাকাছি একজন অচেনা ব্যক্তির চলে আসা তার নিরাপত্তা প্রোটোকল নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে। ভক্তমহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রেড কার্পেটে যখন আমির খান ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলেন, তখনই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক ব্যক্তি সালমানের অত্যন্ত কাছাকাছি চলে আসেন। তবে সালমানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ওই ব্যক্তিকে সরিয়ে দেন। তাৎক্ষণিক এই ঘটনায় সালমান খান নিজের মেজাজ হারাননি।


এই বিভাগের আরো খবর