সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আবারও বিতর্কের মুখে

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

আহমেদ খান পরিচালিত এবং অক্ষয় কুমার অভিনীত আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আবারও বিতর্কের মুখে পড়েছে। প্রথমে আর্থিক সংকটের গুঞ্জন শোনা গেলেও এবার পরিচালক নিজেই জানিয়েছেন পেহেলগাম কাণ্ডের জেরেই ছবির শুটিং পিছিয়ে যাচ্ছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, ছবির একটি বড় অংশের শুটিং চলতি মাসেই কাশ্মীরের পেহেলগামে হওয়ার কথা ছিল, যা সম্পন্ন হলেই ছবির কাজ শেষ হয়ে যেত। কিন্তু পেহেলগাম সাম্প্রতিক ঘটনার কারণে কাশ্মীরে শুটিংয়ের পরিকল্পনা বাতিল করতে হয়েছে। পরিচালক আরও জানান, নিরাপত্তার কারণে বর্তমানে কাশ্মীরে শুটিং করা সমীচীন নয়। তাই এখন কুলু বা হিমাচল প্রদেশে নতুন করে শুটিংয়ের পরিকল্পনা করা হচ্ছে। এত বড় তারকা সমাবেশ (৩৬ জন অভিনেতা) একসঙ্গে এক জায়গায় নিয়ে আসা বেশ চ্যালেঞ্জিং কাজ, সে বিষয়েও তিনি ইঙ্গিত দেন। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও জ্যাকুলিন ফার্নান্ডেজ, সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, দিশা পাটানি, আরশাদ ওয়ার্সি, পরেশ রাওয়াল, রাবিনা ট্যান্ডন, লারা দত্ত, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং মিকা সিং-এর মতো তারকারা অভিনয় করছেন। আর্থিক বিতর্কের প্রসঙ্গে আহমেদ খান বলেন, ‘এই বিষয়ে আমার কোনো ধারণাই নেই। আর্থিক বিষয় তো প্রযোজকেরাই দেখেন।’ এই পরিস্থিতিতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং কবে নাগাদ শুরু হবে এবং কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।


এই বিভাগের আরো খবর