সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নুসরাত ফারিয়া খোশ মেজাজে ধরা দিলেন

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। গত ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় মামলায় আটক করা হয়েছিল। যা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। এরপর গত ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। পরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদিকে কারামুক্ত হওয়ার একমাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ফারিয়া লিখেছেন, ‘১ মাস পর….।’ শেয়ার করা ছবিগুলোতে বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন। খোলা চুল চোখের চাহনি ও মিষ্টি হাসিতে যেন নেটিজেনদের মন মাতিয়ে তুলেছে। কমেন্ট বঙ্ েএকজন নেটিজেন লিখেছেন, ‘তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না।’ আরেকজনের কথায়, ‘খুবই চমৎকার লাগছে, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো।’ প্রসঙ্গত, হাঁটি হাঁটি পা করে একজন আরজে থেকে আজকের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে সিনেমায় অভিষেক তার।


এই বিভাগের আরো খবর