সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন মেগান ফঙ্

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেগান ফঙ্ শুধু অভিনয় নয়, তার সৌন্দর্য দিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায়। নীল চোখ, নিষ্পাপ চেহারা ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য তাঁকে ‘আদর্শ সুন্দরী’ বলা হয়ে থাকে। তবে তাঁর সৌন্দর্য প্রাকৃতিক, নাকি প্লাস্টিক সার্জারির ফসল, তা নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলছে। ফঙ্কে ঘিরে সবচেয়ে বেশি গুঞ্জন ছড়িয়েছে তাঁর নাক ও ঠোঁটের গড়ন নিয়ে। অনেক বিউটি সার্জন মনে করেন, তার নাক আগের তুলনায় এখন অনেক সরু ও মসৃণ। ২০১৮ সালে নিউইয়র্কের কসমেটিক সার্জন ডা. ম্যাথিউ শুলম্যান মন্তব্য করেছিলেন, মেগানের নাকের পরিবর্তন রাইনোপ্লাস্টির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, তার ঠোঁট এবং গালের গড়নেও ফিলারের প্রভাব থাকতে পারে। মেগান ফঙ্কে নিয়ে গুঞ্জন রয়েছে, তিনি একাধিকবার সার্জারি করিয়ে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেগান ফঙ্ বলেছেন, তাঁর নাকে একবার সার্জারি হয়েছিল। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়সের পর আর কোনো রাইনোপ্লাস্টি করেননি তিনি। একই সঙ্গে জানান, স্ফীত স্তনের জন্য তিনি তিনবার সার্জারির আশ্রয় নিয়েছেন। ফঙ্ আরও বলেন, তিনি কখনও ফেসলিফট, ভ্রু লিফট, লাইপোসাকশন বা বডি কনট্যুরিং করেননি। যদিও গোপন একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন। সেটি তিনি এখনই প্রকাশ করতে চান না। মেগান বলেন, ‘আমি এমন একটি জিনিস করেছি, যা সত্যিই ভালো ছিল। এটি কোনো পরিচিত প্লাস্টিক সার্জারি নয়। মানুষ এটি সম্পর্কে সত্যিই জানে না।’


এই বিভাগের আরো খবর