সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ন্যান্সি আরমান মনসুরকে নিয়ে সিনেমা চান

প্রতিনিধি: / ১৪২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ঈদে সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। শাকিব ছাড়াও যে চরিত্র দর্শককে তুমুল আকৃষ্ট করেছে, সেগুলোর মধ্যে অন্যতম ক্যামিও চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সিয়াম আহমেদ। এতে সাদা এক চোখা ভয়ংকর লুকে ধরা দিয়েছেন সিয়াম। আরমান মনসুরের চরিত্রে চেনা সিয়ামকে অচেনা রূপে পর্দায় হাজির করেছেন নির্মাতা রায়হান রাফী। কেউ বলছেন, ‘ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে সিয়াম জোস!’ কেউ আবার বলছেন, ‘এই সিনেমায় শাকিব খান যদি বেস্ট হন, তাহলে ম্যান অব দ্য ম্যাচ সিয়াম।’ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে শুরু শোবিজ তারকরা। আরমান মনসুরকে নিয়ে সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। ওই পোস্টে ন্যান্সি লিখেছেন, ‘আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা দেখতে চাই।’ জনপ্রিয় কণ্ঠশিল্পীর পোস্টের মন্তব্যের ঘরে নির্মাতা রাফীও সহমত প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে রাফী লিখেছেন, ‘ওকে, নাজমুন মুনিরা ন্যান্সি আপু।’ ছবিতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।


এই বিভাগের আরো খবর