সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো ‘স্কুইড গেম’ সিজন ৩’র চূড়ান্ত ট্রেলার

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫

‘স্কুইড গেম’ সিজন ৩ প্রকাশের আর বেশি দিন বাকি নেই। ২৭ জুন মুক্তির আগেই সিরিজটির চূড়ান্ত খেলার ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিঙ্। ১৪ জুন উন্মুক্ত হওয়া এই নতুন ট্রেলারটি শুরুতেই দর্শকদের নিয়ে যায় স্মৃতির পথে। যেখানে সিজন ১ ও ২-এর কিছু গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্তের ঝলক ফিরে দেখা যাবে হারিয়ে যাওয়া চরিত্রদের দুঃখ-ভরা পরিণতি। ট্রেলারের শুরুতেই এক আবেগঘন কণ্ঠে শোনা যায় খেলার প্রতিযোগী নম্বর ১৪৯, জাং গিম জার (অভিনয়ে কাং এ শিম) বক্তব্য। সে প্রশ্ন করে, ‘তুমি কি নিজেকেই দোষ দিচ্ছো, যা যা ঘটেছে তার জন্য?’ এ দৃশ্যটিতে বুঝিয়ে দেওয়া হয় যে মূল চরিত্র সঙ গি হুন (লি জং জে) মানসিকভাবে ভেঙে পড়েছে। বন্ধুর মৃত্যু তার সামনে ঘটে গেছে, অন্যদের করুণ পরিণতিও তার হৃদয়ে ক্ষত তৈরি করেছে। জাং গিম জা গি হুনকে সান্ত্বনা দিয়ে বলে, ‘জীবন খুবই অন্যায়। খারাপ মানুষ সব সময় নিজেদেরকে বাঁচানোর পথ খুঁজে নেয়, আর ভালো মানুষ সামান্য ভুলের জন্যও নিজেকে দোষারোপ করে।’ তার এই আবেগঘন কথার সাথে সাথে ট্রেলারে ভেসে ওঠে আগের সিজনগুলোর হৃদয়বিদারক মুহূর্ত। সবশেষে জাং গিম জার কণ্ঠে শোনা যায়, ‘আমি এখনো বিশ্বাস করি, তুমি আমাদের সবাইকে বাঁচাতেই এখানে এসেছো।’ এই বাক্যটি যেন সঙ গি হুনের ভেতরের সাহস আর উদ্দেশ্যকে নতুন করে জাগিয়ে তোলে। সে নিজের জুতা শক্ত করে বাঁধতে বাঁধতে এগিয়ে যায় শেষ খেলার দিকে।সম্ভবত সেজে ওঠা একজন খেলোয়াড় হিসেবে হাজির হয় সে। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হতে পারে মুখোশধারী নেতাই (লি বিউং হুন)। তবে ট্রেলার ইঙ্গিত দেয়, শেষ খেলায় অন্য কারো মুখোমুখিও হতে পারে গি হুন। আর পুরস্কার জেতার পরেই মুখোমুখি হতে পারে সেই ফ্রন্ট ম্যানের যে পুরো এই নিষ্ঠুর খেলাটির পরিচালনায় রয়েছে। চূড়ান্ত লড়াইয়ে এবার কে জিতবে- মানবিকতা না নিষ্ঠুরতা? উত্তর পাওয়া যাবে ২৭ জুন, ‘স্কুইড গেম’ সিজন তিনে।


এই বিভাগের আরো খবর