সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাম চরণের অন্তঃসত্ত্বা কিয়ারাকে উপহার

প্রতিনিধি: / ১৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এখন মা হতে যাচ্ছেন কিয়ারা। আপাতত নতুন অতিথির অপেক্ষায় এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা কিয়ারার জন্য উপহার পাঠালেন দক্ষিণী সিনেমার তারকা রাম চরণ ও তার স্ত্রী। হবু মা কিয়ারার জন্য বাড়িতে তৈরি টক আমের আচার পাঠিয়েছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও তার স্ত্রী উপাসনা। আর এই ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি কিয়ারা। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, আচারের বঙ্। তারকা দম্পতিকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লেখেন, “ধন্যবাদ আমার প্রিয় উপাসনা ও রাম চরণকে।” রাম চরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেন কিয়ারা আদভানি। এই সিনেমার শুটিং চলাকালীন কিয়ারার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে রাম চরণ ও তার স্ত্রীর। তাই তো অভিনেত্রীকে হাতে তৈরি আচার উপহার দিলেন রাম চরণের স্ত্রী। গত ৫ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে অনুষ্ঠিত হয় মেট গালা। এই বিশ্ব মঞ্চের ব্লু গালিচায় বেবি বাম্প নিয়ে রূপের দ্যুতি ছড়ান কিয়ারা। কিয়ারাই প্রথম ভারতীয় অভিনেত্রী যে, বেবি বাম্প নিয়ে মেট গালার কার্পেটে দেখা দেন।

 


এই বিভাগের আরো খবর