সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিটিএস তারকা জংকুক ক্ষমা চাইলেন

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস-এর সদস্য জংকুক সাম্প্রতিক এক কনসার্টে বিতর্কিত টুপি পরে মঞ্চে ওঠার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ঘটনার পর দ্রুতই ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই তারকা। তিনি বলেন, ‘এই ঘটনা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করেছে।’ গত শুক্রবার বিটিএস সদস্য জে-হোপের ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে চমকপ্রদ উপস্থিতি জানান জংকুক। রিহার্সালের সময় তার পরা একটি টুপিতে লেখা ছিল ‘গধশব ঞড়শুড় এৎবধঃ অমধরহ’। টুপির এই বার্তাটি অনেক ভক্ত ও নেটিজেনদের কাছে ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মনে হয়। ফলে মুহূর্তেই সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। এরপরই জংকুক ক্ষমা প্রার্থনা করেন। গত শনিবার ভোররাতে, কোরিয়ান সময় অনুযায়ী উইভার্স-এ এক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান জংকুক। তিনি লেখেন, ‘আমি দীর্ঘ সময় পর আপনাদের সামনে এসে আবার লিখতে বাধ্য হচ্ছি, যা আমার হৃদয়ে ক্ষতের সৃষ্টি করছে। আজকের রিহার্সালে আমার পরা টুপির লেখাটি যেভাবে হতাশা ও অস্বস্তি তৈরি করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি টুপির ওই বার্তার ঐতিহাসিক ও রাজনৈতিক তাৎপর্য সঠিকভাবে বুঝতে পারিনি, এবং সচেতনতার অভাবে এই ভুল করেছি। এটি সম্পূর্ণ আমার অসতর্কতা ও দায়িত্বহীনতা ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না। আমি সব সমালোচনা বিনয়ের সঙ্গে গ্রহণ করছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি এখন থেকে আরও সচেতন ও দায়িত্বশীল হবো। আমি সঙ্গে সঙ্গেই টুপিটি ফেলে দিয়েছি। আবারও আমি গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ উল্লেখ্য, সামরিক দায়িত্ব শেষে বিটিএস-এর ১২তম বার্ষিকীতে জংকুকের এটিই ছিল প্রথম মঞ্চে ফিরে আসা। ‘হোপ অন দ্য স্টেজ’ কনসার্টে তিনি একাধিক গানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন আরও পাঁচ সদস্য জিন, আরএম, ভি, জিমিন ও সুগা। তারা দর্শকসারিতে বসেই সঙ্গী হন উদযাপনে। জংকুক ও জে-হোপ মিলে পরিবেশন করেন ‘জামেই ভু’, ‘স্প্রিং ডে’ এবং ‘ডোন্ট সে ইউ লাভ মি’, ‘সেভেন’ এর মতো জনপ্রিয় গান। সমালোচনার মাঝেও কনসার্টটি ছিল আবেগঘন ও ভক্তদের জন্য স্মরণীয়।


এই বিভাগের আরো খবর