সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিবের ‘তাণ্ডব’পাইরেসির শিকার হলো

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

শাকিব খান মানেই যেন প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। এবারের ঈদেও ব্যতিক্রম নয় চিত্রটা। তার ঈদের ছবি ‘তাণ্ডব’ হলে ঝড় তুলেছে। তারকাসমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল। তবে এই সাফল্যের মাঝেই দেখা দিয়েছে উদ্বেগ। জানা গেছে, পাইরেসির শিকার হয়েছে ‘তাণ্ডব’। প্রথমে সিনেমার ছোট ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছিল, হয়তো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। অবশেষে সেটাই হলো সত্যি। সম্পূর্ণ সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এটি সিনেমার ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এই পাইরেসির বিষয়ে প্রযোজক বা সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। গত রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ যদি হলে বসে ভিডিও করে তা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্লিপ ছড়ালে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করে দেওয়া হবে। আমাদের প্রফেশনাল টিম এসব নজরদারি করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিয়েছি সেগুলো মনিটর করছি। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে।’ তবে আশঙ্কার জায়গা হচ্ছে, ‘তাণ্ডব’-এর আগেও শাকিব খানের আরেকটি ঈদের ছবি ‘বরবাদ’-ও একইভাবে পাইরেসির শিকার হয়। সেই ঘটনায় চার কোটি টাকার ক্ষতির দাবি করেছিলেন প্রযোজক শাহরিন আক্তার। পাইরেসির এই ঘটনার ফলে শাকিব খানও হতাশা প্রকাশ করেন। তার ভাষ্য, ‘এই ধরনের ঘটনা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ও নির্মাতাদের সাহস কমিয়ে দেয়। প্রযোজককে হতাশ করে।’ ‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ এক ঝাঁক জনপ্রিয় মুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজনায় চরকি, সহযোগিতায় দীপ্ত টিভি।

 


এই বিভাগের আরো খবর