সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব খান অনুদানের টাকা ফেরত দিলেন

প্রতিনিধি: / ১৪০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

২০২১-২২ অর্থবছরে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। অনুদানের প্রথম কিস্তির চেক (১৯ লাখ ৫০ হাজার টাকা) ২০২২ সালের ২১ আগস্ট গ্রহণ করেন এই তারকা। এরপর দীর্ঘ তিন বছর পার হয়ে গেলেও সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। এ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েন এই নায়ক। অবশেষে অনুদানের টাকা ফিরিয়ে দিলেন শাকিব খান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন। তাঁর নামে কোনো অভিযোগ ছিল না। তিনি নিজ থেকেই টাকা ফেরত দিয়েছেন।’ এমন অনেক প্রযোজক আছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ করেননি সিনেমার কাজ। তাঁদেরকে চিঠি পাঠানো হয়েছে। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন বলে জানান মাহবুবা ফারজানা। তিনি বলেন, ‘পুরোনো অনেকেই আছেন যাঁরা সময় পেরিয়ে গেলেও সিনেমা নির্মাণ করতে পারেননি। তাঁদের আমরা চিঠি পাঠিয়েছি। ইতোমধ্যে কয়েকজন টাকা ফেরত দিয়েছেন। যাঁরা ফেরত দেননি, তৃতীয়বার চিঠি পাঠানোর পর আমরা আইনি ব্যবস্থা নেব।’ মায়া সিনমোটি পরিচালনা করার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলন করলেও এরপর এই সিনেমা নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর