সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাম চরণের শুটিং সেট দুর্ঘটনার মুখে পড়লো

প্রতিনিধি: / ১৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

দক্ষিণী সিনেমার সুপার স্টার রাম চরণ প্রযোজিত আসন্ন সিনেমা ‘দ্য ইন্ডিয়া হাউস’র সেটে দুর্ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার শামশাবাদের কাছে সিনেমাটির শুটিং চলাকালে একটি পানির ট্যাঙ্ক ফেটে যায়। আর তা থেকেই প্লাবিত হয় শুটিং সেট। এ দুর্ঘটনার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি সূত্র ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, হঠাৎ এ ঘটনার ফলে শুটিং ব্যাহত হয় এবং একজন সহকারী ক্যামেরাম্যান আরও কয়েকজন ক্রু সদস্য গুরুতর আহত হন। সেটে একটি পানির ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে দুর্ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে। ভিডিওতে ‘দ্য ইন্ডিয়া হাউস’র সেটে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে। দেখা গেছে অনেক ক্রু সদস্য পানিতে তলিয়ে যাওয়া সেট থেকে বাকিদের সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করছেন। দুর্ঘটনার ফলে শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং প্রযোজনার সময়সূচির উপরও এর প্রভাব যথেষ্ট পড়েছে। এর জন্য নির্মাতারা পরিস্থিতি মূল্যায়নও করছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। তবে প্রযোজনা সংস্থা এখনো দুর্ঘটনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। আহত ক্রু সদস্যদের সম্পর্কে কোনো আপডেট এখনো প্রকাশ্যে আসেনি। ‘দ্য ইন্ডিয়া হাউস’ হলো ১৯০৫ সালের একটি পিরিয়ড ড্রামা, যেখানে প্রেম এবং বিপ্লবের বিষয়বস্তু উঠে আসে। এ সিনেমা রাম চরণের তার কোম্পানি, ভি মেগা পিকচার্সের সঙ্গে মিলে প্রযোজনার কাজ শুরু করে। এ সিনেমায় নিখিল সিদ্ধার্থকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রাম বংশী কৃষ্ণ নির্মিত এ সিনেমায় সাই মাঞ্জরেকর এবং অনুপম খেরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ২০২৩ সালে ভিডি সর্বাকরের ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি টিজারের মাধ্যমে রাম সিনেমাটির সূচনা করেছিলেন।


এই বিভাগের আরো খবর