সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রমজানের আগেই নির্বাচন সম্ভব: বিএনপির প্রস্তাবে ইউনূসের ইতিবাচক সাড়া

প্রতিনিধি: / ১৪৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনার অংশ হিসেবে শুক্রবার (১৩ জুন) লন্ডনের একটি হোটেলে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী বছরের রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দেওয়া হয়।

বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ড. ইউনূস ও তারেক রহমানের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে তারেক রহমান প্রধানমন্ত্রী ড. ইউনূসকে জানান, বিএনপি মনে করে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তা দেশের জন্য ভালো হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও একই মত পোষণ করেন।

এ সময় ড. ইউনূস জানান, তিনি ইতোমধ্যে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে, তিনি উল্লেখ করেন যে, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন সম্ভব। এক্ষেত্রে বিচার ও সংস্কারমূলক উদ্যোগে যথাযথ অগ্রগতি অর্জন জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।

বৈঠকে অংশ নেওয়ার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ড. ইউনূসকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠক শেষে তারেক রহমান ড. ইউনূসের প্রস্তাব ও অবস্থানকে স্বাগত জানান এবং আলোচনার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইভাবে ড. ইউনূসও আলোচনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

এ আলোচনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী সময়সূচি ও কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।


এই বিভাগের আরো খবর