সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশে ইতিহাসের সুন্দর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার লন্ডনে চ্যাথাম হাউজের সংলাপ অংশ নিয়ে বললেন, “বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে চমৎকার নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। ঘোষিত সময়টি (আগামী বছরের এপ্রিল) নির্বাচনের সঠিক সময়। ভোটের জন্য প্রস্তুত দেশের জনগণ।”

ড. মুহাম্মদ ইউনূন আরও যোগ করে বলেন, “আগে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ‘মাধ্যম’ প্রয়োজন হতো। যার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হতো। এখন সরকারি বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে, যাতে সবাই সহজেই সেবা নিতে পারেন।”

প্রধান উপদেষ্টা বলেন, “সাত বছর আগে আসা রোহিঙ্গাদের মধ্যে যাদের বয়স পাঁচ মাস থেকে শুরু করে ৫ বা ৭ বছর বয়সীও ছিল, তারা সবাই এখন যুবক বা কিশোর। মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচীতে অর্থায়ন বন্ধ করে দেওয়ায় এখন তাদের ভরনপোষণ কারা দেবে? তাদের তো থাকার নির্দিষ্ট সময়ও নেই। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব সহকারে কাজ করছে।”

এ সময় আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান ড. মুহাম্মদ ইউনূস। “নতুন বাংলাদেশ তৈরির জন্য সংস্কার কমিশন তৈরি করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কমিশন তৈরি করেছি। আমরা তাদের সুপারিশের দিকে তাকিয়ে আছি। আমাদের কাজ হলো সব দলের ঐকমত্য তৈরি করা।”


এই বিভাগের আরো খবর