সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবার জন্মদিনে দীপিকার অভিনব উপহার

প্রতিনিধি: / ১৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

বেশ কিছুদিন ধরে দীপিকা পাড়ুকোন আলোচনায় ছিলেন নতুন সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক ও আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে। এবার সেই আলোচনা ঘুরে গেল বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে অভিনেত্রীর অভিনব উপহার দেওয়ায়। নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করে অভিনেত্রী তাঁর বাবার পাশাপাশি চমকে দিয়েছেন অনুরাগীদেরও। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, গত মঙ্গলবার দীপিকা তাঁর ব্যাডমিন্টন স্কুলের উদ্বোধন করেছেন। যার নামকরণ করা হয়েছে ‘পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন’। যে পরিবারের শয়নে-স্বপনে, শ্বাস-প্রশ্বাসে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তাঁর জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা স্বীকার করেছেন অনেকে। এদিকে ইনস্টাগ্রামে দীপিকা তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে তিনি লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকি আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সব স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই। একই সঙ্গে চাই, নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্যসচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে।’ সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকার আবেগঘন বার্তায় দীপিকা লিখেছেন, বাবা, যারা তোমাকে ভালো করে চেনেন, তারা জানেন, এই খেলা নিয়ে তোমার আবেগ কী রকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সবার জন্য। শুভ জন্মদিন।’ অভিনেত্রী তাঁর শেয়ার করা বিবৃতিতে এও জানিয়েছেন, প্রতি বছর পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে। আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনাও রয়েছে তাঁর।


এই বিভাগের আরো খবর