Dhaka ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে আসলেন শামিত সোম

  • Reporter Name
  • Update Time : ১২:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১৮৭ Time View

দুই প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরী আগেই জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন। বাকি ছিলেন জাতীয় দলে ডাক পাওয়া আরেক প্রবাসী শামিত সোম। অবশেষে শামিতও জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে এসেছেন। বুধবার ভোর ৫টায় ঢাকায় হয়রত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে তৃতীয় রাউন্ডের ম্যাচের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলছে লাল-সবুজ জার্সিধারীরা। তবে হামজা ও ফাহামিদুল খেললেও ভুটানের বিপক্ষে খেলবেন না শামিত। বেঞ্চে বসে ম্যাচ দেখবেন। আসলে এতদূর সফর করে এসে তার পক্ষে খেলা সম্ভবও না। এরপর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার। হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী।

Tag :
About Author Information

জনপ্রিয়

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাংলাদেশে আসলেন শামিত সোম

Update Time : ১২:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫