Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুলবুলকে অভিনন্দন জানালেন মোহামেডান

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১৩৭ Time View

আমিনুল ইসলাম বুলবুলকে ধরা হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ঘরের ছেলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি বুলবুল সাদা-কালো শিবিরের হয়ে খেলেছেন বেশ কয়েক বছর। অধিনায়কত্ব করেছেন, মোহামেডানকে প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপাও উপহার দিয়েছেন। বুলবুলের নেতৃত্বে ৯০ দশকের শেষ দিকে ও বর্তমান শতাব্দীর প্রথম দিকে একাধিক লিগ শিরোপা জিতেছিল মোহামেডান। প্রতিবার ঢাকায় আসলেই বুলবুল ছুটে যান মতিঝিলে মোহামেডান ক্লাব টেন্টে। ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে টিম বয়, এমনকি স্টাফদের সঙ্গেও দেখা করেন। তাদের ভালবাসায় সিক্ত হন এবং তাদেরকে বখশিসও দেন। এবারও আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি হওয়ার আগের দিন বুলবুল গিয়েছিলেন তার প্রিয় মোহামেডান ক্লাবে। সেখানে গিয়ে দুপুরের খাবার গ্রহণ করেন দেশের ক্রিকেটের নতুন কর্ণধার। বুলবুলের প্রতিও মোহামেডানের ভালোবাসা অনন্য। বিসিবির নতুন সভাপতি হওয়ায় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে ক্লাবটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো সেটিই প্রমাণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে বিসিবির নতুন প্রেসিডেন্ট বুলবুলকে অভিনন্দন জানাতে তার সঙ্গে দেখা করেন মোহাহামেডানের অন্যতম দুই শীর্ষ কর্তা মাহবুবুল আনাম ও লোকমান হোসেন ভূইয়া। ক্লাবের পক্ষ থেকে বুলবুলের হাতে অভিনন্দনপত্র তুলে নেন তারা। মোহামেডানের দায়িত্ব পালনের পাশাপাশি মাহবুব উল আনাম বিসিবির বর্তমান বোর্ডের অন্যতম পরিচালক। আর লোকমান হোসেন মোহামেডানের সাবেক ডিরেক্টর অব ইনচার্জ।

Tag :
About Author Information

জনপ্রিয়

বুলবুলকে অভিনন্দন জানালেন মোহামেডান

Update Time : ১২:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫