সর্বশেষ :
ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের বেঙ্গালুরুতে মুষলধারে বৃষ্টিপাতে এক নারীর প্রাণহানি

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিদেশ : ভারতের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুর কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে অন্তত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বেঙ্গালুরু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দ্রু বর্ধনশীলতার কারণে মুষলধারে বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে পানি থই থই করছে। শহরের বড় বড় রাস্তাও পানির নিচে। পানি বের হবার অনেক পথ ডুবে যাওয়ায় প্রতি বছর ভারী বৃষ্টিপাতের সময় জলাবদ্ধতা দেখা দেয়। কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সোমবার রাতে বলেন, পানির ড্রেনগুলো অগভীর এবং ছোট, এবং সেগুলো পলি দিয়ে ভরা। তিনি আরো বলেন, ড্রেনগুলো পরিষ্কার করার জন্য পৌর কর্পোরেশনকে একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছে, এবং কাজ এখনও চলছে। সিদ্দারামাইয়া বলেন, রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ‘এক নারীর প্রাণহানি দুঃখজনক‘। বেঙ্গালুরুতে ১ কোটিরও বেশি লোক বাস করে। গতকাল মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্র জানিয়েছে, কমপক্ষে তিনজন মারা গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত মুষলধারে বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কবলে পড়ে এবং বিশেষজ্ঞরা বলেছেন যে জলবায়ু পরিবর্তনের ফলে এইসব ঘটনার ঘনত্ব এবং তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।


এই বিভাগের আরো খবর