সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত থেকেই গোটা পাকিস্তানে হামলা সম্ভব: লেফটেন্যান্ট জেনারেল ইভান

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

বিদেশ : ‘অপারেশন সিন্দুর’-এর প্রেক্ষাপটে পুরো পাকিস্তানজুড়ে আঘাত হানার সক্ষমতা ভারতের রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডি’কুনহা। সোমবার বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গোটা পাকিস্তানই আমাদের রেঞ্জের মধ্যে। যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্স (জিএইচকিউ) রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখোয়ার মতো অঞ্চলেও সরিয়ে নেওয়া হয়, তবু তাদের পালানোর জন্য গভীর গর্ত খুঁজতে হবে।’ ভারতীয় সেনার দাবি, অপারেশন সিন্দুর চলাকালে তাদের সব হামলা ছিল নিশানা নির্ভুল। পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান পরিচালিত হয়। যেখানে কেবলমাত্র ‘লঘু অস্ত্র’ ব্যবহার করা হয়েছিল। তবুও তা যথেষ্ট কার্যকর ছিল। জেনারেল ডি’কুনহা বলেন, ‘ভারতের কাছে এমন অস্ত্রভাণ্ডার রয়েছে, যার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে গভীর এলাকাতেও আঘাত হানা সম্ভব। প্রশস্ত কিংবা সংকীর্ণ—সব পথেই আমরা প্রস্তুত। সীমান্তে দাঁড়িয়ে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা আমাদের রয়েছে।’ তিনি আরও জোর দিয়ে বলেন, ‘সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।’


এই বিভাগের আরো খবর