Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০১:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৫৫ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলতে লাহোর কালান্দার্সের ডাক পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি বা ছাড়পত্র চেয়ে আবেদন করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ডানহাতি এ টাইগার অলরাউন্ডারকে এনওসি দিয়েছে বিসিবি। অর্থাৎ পিএসএলে দুইবারের চ্যাম্পিয়ন লাহোরের হয়ে খেলতে আর কোনো বাধা নেই মিরাজের। মূলত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে না থাকার কারণেই কম সময়ের মধ্যে এনওসি পেয়েছেন তিনি। ২২ থেকে ২৫ মে পর্যন্ত এনওসি পেয়েছেন মিরাজ। টুর্নামেন্টের শেষ পর্যায়ে বাংলাদেশি এ অলরাউন্ডারকে যুক্ত করে স্পিন আক্রমণ আরও শক্তিশালী করলো লাহোর। উল্লেখ্য, গত রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

পিএসএল খেলার জন্য এনওসি পেলেন মিরাজ

Update Time : ০১:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫