Dhaka ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পিছুটান যেভাবে কাটিয়ে উঠবেন

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ২০৬ Time View

মানুষের জীবনে সম্পর্ক এক অবিচ্ছেদ্য অংশ। সম্পর্ক ভাঙার চেয়ে একটি সম্পর্ক ধরে রাখা অনেক বেশি কঠিন কাজ। তবে কখনও কখনও অনেক চেয়েও একটি সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। পরিস্থিতি, ভুল বোঝাবুঝি কিংবা অন্য কারণে সেই সম্পর্ক এক সময় ভেঙে যায়। কিন্তু প্রশ্ন হলো, সম্পর্ক থেকে বেরিয়ে এলেই কি সত্যিকার অর্থে সেই মানুষটিকে ভুলে যাওয়া যায়? অনেক সময়ই ভুলা যায় না। মনে গভীরভাবে গেঁথে থাকে সেই মানুষ, তার স্মৃতি, অভ্যাস। একেই বলে সম্পর্কের পিছুটান। পিছুটান এমন এক মানসিক অবস্থা, যা মানুষকে অতীতের দিকে টেনে রাখে। বিশেষ করে আপনি যদি কোনো সম্পর্কে প্রতারিত হন বা কষ্ট পান, তখন চাইলেও সহজে সেটা ভুলে যেতে পারেন না। বাহিরে থেকে যতই দৃঢ় থাকার ভান করুন না কেন, ভেতরে ভেতরে একটি আকাঙ্ক্ষা কাজ করে প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার। কিন্তু জীবনে সামনে এগিয়ে যেতে হলে এই পিছুটান কাটিয়ে ওঠা জরুরি। কীভাবে কাটিয়ে উঠবেন এই পিছুটান-

১. ব্যক্তিত্ববান হোন
নিজের আত্মমর্যাদা ও সম্মানকে গুরুত্ব দিন। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও যদি আপনি বারবার প্রাক্তনের কাছে ফিরে যেতে চান, তবে আপনি নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ন করছেন। একজন আত্মমর্যাদাসম্পন্ন মানুষ কখনোই এমন করে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজের ব্যক্তিত্বকে গুরুত্ব দিন।

২. নিজের বন্ধুবান্ধব তৈরি করুন
একাকীত্ব পিছুটানকে আরও গভীর করে তোলে। যাদের বন্ধুবান্ধব নেই, তারা একা থাকার সময় প্রাক্তনের কথা বেশি মনে করে। তাই নতুন বন্ধু তৈরি করুন, আড্ডা দিন, ঘুরতে যান। এতে মন অন্যদিকে ব্যস্ত থাকবে এবং ধীরে ধীরে প্রাক্তনের স্মৃতি মুছে যেতে শুরু করবে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

পিছুটান যেভাবে কাটিয়ে উঠবেন

Update Time : ১২:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫