সর্বশেষ :
ফকিরহাটে মানসা কালী মন্দিরের নতুন কমিটি গঠন মোরেলগঞ্জে দুর্বৃত্তদের আগুনে শিক্ষিকা সাবেক মেম্বরের বাড়ি ভস্মিভূত, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ৫ শিশুসহ ১২ জনের মৃত্যু পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ভবনধসে নিহত ১০, আহত অনেকে স্বর্ণের খোঁজে দক্ষিণ আফ্রিকার স্প্রিংসে অবৈধ খননের হিড়িক এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব ভারতে এআই সম্মেলনে ভাষণ বাতিল করলেন বিল গেটস মিত্রদের সঙ্গে এআইয়ের ‘নিয়মের কাঠামো’ গড়তে বদ্ধপরিকর মাখোঁ দলীয় সম্মেলন সামনে রেখে ৫০টি রকেট লঞ্চার মোতায়েন করল উত্তর কোরিয়া সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেষজে বাড়াবে রোগ প্রতিরোধ ক্ষমতা

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ মে, ২০২৫

স্বাস্থ্য: হাতের কাছাকাছি থাকা বিভিন্ন উপকরণের সাহায্যে বানিয়ে ফেলতে পারেন পানীয়। এসব পানীয় নিয়মিত পান করলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা।

হলুদের পানীয়

কাঁচা হলুদ ৪ ইঞ্চি কেটে কুচিয়ে নিন। এবার আধা কাপ পানি মিশিয়ে ছেঁকে নিন। অর্ধেকটি লেবুর রস, সামান্য গোলমরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ ও চিনি মিশিয়ে পান করুন এটি। হলুদের থাকা রোগ প্রতিরোধকারী বায়োফ্ল্যাভোনয়েডস আপনাকে সুস্থ রাখবে। পাশাপাশি ভালো থাকবে ত্বক ও লিভার।

আদা-পানি

আধা চা চামচ শুকনো আদা এক গ্লাস পানিতে মিশিয়ে ৩ মিনিট ফুটিয়ে নিন। কুসুম গরম অবস্থাতেই দিনে কয়েক বার পান করুন এই পানীয়। আদা অ্যান্টি-ইনফ্ল্যামেটারি এবং ফুসফুসের জন্যও খুব ভালো।

লেবু-পানি

যদি বাড়িতে শুকনো আদা না থাকে, তাহলে এক কাপ গরম পানিতে অর্ধেকটি লেবুর রস চিপে দিনে কয়েক বার পান করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি হজমশক্তিও বাড়বে।

আমলকীর রস

আমলকীকে বলা হয় ভিটামিনের পাওয়ার হাউস। নিয়মিত আমলকী খেলে দূরে থাকতে পারবেন বিভিন্ন রোগ থেকে। প্রতিদিন দুটি আমলকীর রস খান।


এই বিভাগের আরো খবর