সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ মে, ২০২৫

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা চালানো তথা ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর এ পরিস্থিতিতে বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত সরকার। পাকিস্তানি তারকাদের পর এবার পাকিস্তানের ছবি, সিরিজও নিষিদ্ধ করল দেশটি। গত বৃহস্পতিবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে পাকিস্তানের ওয়েব সিরিজ, ছবি, গান, পডকাস্টের সম্প্রচার বন্ধ করে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই নির্দেশ কার্যকর করতে হবে। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ সৃষ্টি করে ভারত। এর ফলে রোষানলে পড়তে হয়েছে পাকিস্তানি তারকাদেরও। শোক প্রকাশ করেও ভারতীয়দের কাছ থেকে কটাক্ষের শিকার তারা। এরপর বলিউডের ফিল্ম সংগঠনগুলোর পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের ভারতের বিনোদন দুনিয়ায় প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের প্রত্যাঘাতে অপারেশন সিঁদুর জারি রেখেছে ভারত। এরপর এর তীব্র প্রতিবাদ করেন পাকিস্তানের তারকারা।

 


এই বিভাগের আরো খবর