সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে এসব অধ্যাদেশ পর্যালোচনা করে আগামী ২ এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয় এবং অধ্যাদেশগুলো বিশেষ কমিটির কাছে পাঠানো হয়।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ কার্যকর না থাকলে অধ্যাদেশ জারি করতে পারেন। তবে নতুন সংসদের প্রথম অধিবেশনে সেগুলো উত্থাপন করতে হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন না পেলে সেগুলোর আইনি বৈধতা থাকে না। সে কারণে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশ সংসদে তোলা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। ওই বৈঠকেই সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়।

সংসদের মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনও গঠন করা হয়নি। সাধারণত বিল বা আইন প্রস্তাব এসব স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কিন্তু এই পরিস্থিতিতে অধ্যাদেশগুলো পর্যালোচনার জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি অধ্যাদেশগুলো বিস্তারিতভাবে পরীক্ষা করে সংসদে সুপারিশসহ প্রতিবেদন দেবে।

সংসদ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা এসব অধ্যাদেশ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালার সঙ্গে সম্পর্কিত। আর্থিক ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন, স্থানীয় সরকার, মানবাধিকার, শিক্ষা ও উন্নয়ন সংক্রান্ত নানা আইন এতে অন্তর্ভুক্ত রয়েছে। এসব অধ্যাদেশ ভবিষ্যতে আইন হিসেবে কার্যকর হবে কি না, তা নির্ধারণে বিশেষ কমিটির প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই বিভাগের আরো খবর