সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপির নির্বাচনী পরিকল্পনা সভা

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পথসভা ও নির্বািচনী পরিকল্পনা সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পোলেরহাট বাজারে বিএনপির নেতাকর্মীরা পথসভা করেন। পথসভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। সভাপতিত্ব করেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান ডিয়ার।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহŸায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক মাওলানা আব্দুল খালেক ও প্রভাষক রাসেল আল ইসলাম। পথসভায় বক্তারা আগামি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

পথসভা শেষে নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ ছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সাথে রাজনৈতিক মাঠ গোছানোর বিষয়ে পরিকল্পনা সভা ও সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন।


এই বিভাগের আরো খবর