সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

 বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি: দ্বন্ধে কোন আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’’ এই স্লোগানে বাগেরহাটে নানা আয়োজনে পালিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস। সোমবার (২৮এপ্রিল) সকালে বাগেরহাট আদালত প্রাঙ্গণে জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি আশরাফুল ইসলাম বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন। পরে আদালত চত্তর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাগেরহাট খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালীতে জেলা জজশীপের বিচারক, নির্বাহী বিভাগের কর্মকর্তা, আইনজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। তাদের সব ধরনের আইনী সহায়তা দিতে সরকার তাদের পাশে আছে। এই বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে দিবসটি স্বার্থক হবে। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, সরকারি কৌসুলী মাহবুব মোর্শেদ লালনসহ বিচার ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর