সর্বশেষ :
ফের নিষিদ্ধ হলেন মরিনিয়ো আবরারকে দলে নিয়ে বিপাকে সানরাইজার্সের মালিক বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দলীয় প্রভাবে ঘের দখলের চেষ্টা

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে ৪০ বিঘা জমির একটি মৎস্য ঘের দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে বরইতলা গ্রামের গাইনের ঘেরটি একটি প্রভাবশালী বাহিনী ত্রাস সৃষ্টি করে ঘেরে থানা লোকজন তাড়িয়ে দিয়ে দখল করে নেয়। ঘের মালিক পারভেজ হাওলাদার ওই সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে রাত ২ টার দিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দখলদারেরা পালিয়ে যায়।

এ বিষয়ে জমি ও ঘেরের মালিক লক্ষীখালী গ্রামের পারভেজ হাওলাদার একই গ্রামের ইমরান মৃধাসহ ৮জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, ইমরান মৃধা দলীয় প্রভাব খাটিয়ে রাতের আধাঁরে অন্যায়ভাবে ৪০বিঘা জমির ঘেরটি দখলের চেষ্টা করেছে। হামলা চালিয়ে গৈঘর ভাংচুর করে কিছু মাছও তারা ধরে নিয়ে গেছে।

অপরদিকে ইমরান মৃধা এসব অভিযোগ অস্বিকার করে বলেন, ওই ঘেরটি জাকির হোসেন নামে একজনের দখলে ছিলো। তার নিকট থেকে লিখিত নিয়ে সে(ইমরান) ঘের করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজীব আল রশিদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত আছে। উভয় পক্ষকে কাগজপত্রের আলোকে আলোচনা করে মিমাংসার জন্য বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর