সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের (এসওএম) ২৫তম অধিবেশনে এটি চূড়ান্ত করা হয় এবং আশা করা হচ্ছে শুক্রবারের শীর্ষ সম্মেলনে এটি গৃহীত হবে। এদিকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) অংশগ্রহণ করছে। শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা এবং চূড়ান্ত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক (এসওএম) ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া ঘোষণাও চূড়ান্ত করেছে। পররাষ্ট্র সচিব ‘নীল অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ খাতের অগ্রগতি সম্পর্কে একটি বিবৃতি প্রদান করেন। বিমসটেকে এই বিষয়গুলোর জন্য বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত। তিনি সদস্য রাষ্ট্রগুলোকে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল সম্পর্কিত কাঠামো চুক্তির পণ্য বাণিজ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ এবং পরিষেবায় বাণিজ্য সম্পর্কিত ছয়টি উপাদান চুক্তির সময়োপযোগী চূড়ান্তকরণ নিশ্চিত করতে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানান, কারণ আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এফটিএ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঢাকায় বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২৬তম সম্মেলনের আয়োজন করবে।


এই বিভাগের আরো খবর