সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলেন

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

হার্টে রিং পরানোর ৪ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরলেন সাবেক জাতীয় দলের অপেনার তামিম ইকবাল। বর্তমানে তিনি সুস্থ আছেন, তবে বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে। এছাড়া চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফেরেন তামিম।

অস্ত্রোপচারের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর বলেছিলেন, স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। তবে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শরীর একটু থিতু হওয়ার বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে পারবেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বুকে ব্যথা অনুভব করার পর মাঠ ছাড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। নিকটস্থ কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর হেলিকপ্টারে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে শরীর আরও খারাপ করে অচেতন হয়ে পড়েন। দ্রুতগতিতে সেই হাসপাতালেই ফেরানো হয় তাকে। জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুতই হার্টে স্টেন্ট বসানো হয়। মোহামেডানের ট্রেনার থেকে শুরু করে হাসপাতালের চিকিৎসকদের তৎপরতায় একরকম মৃত্যুর মুখ থেকে ফেরেন তিনি। পরদিন সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পেয়ে বাসায় ফিরলেন বাংলাদেশের সফলতম ওপেনার।


এই বিভাগের আরো খবর