Dhaka ০৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় জামায়াতে ইসলামীর রমজান উপলক্ষে স্বাগত মিছিল 

  • Reporter Name
  • Update Time : ০১:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৮৭ Time View
নজরুল ইসলাম, কুতুবদিয়া: পবিত্র মাহে রমজানুল মোবারকের শুভাগমন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলা আমির আ,স,ম শাহরিয়ার চৌধুরীর নেতৃত্বে  মিছিলটি কুতুবদিয়া কলেজ রোড থেকে শুরু হয়ে বড়ঘোপ বাজার এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা   রমজানের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলা খাবারের রেস্টুরেন্ট, হোটেল, মোটেল এবং পান-সিগারেটের দোকান বন্ধ রাখার বিশেষ অনুরোধ জানান। এছাড়াও, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের প্রতি আবেদন জানানো হয়।
শাহরিয়ার চৌধুরী তার বক্তব্যে বলেন, “রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুতুবদিয়ায় জামায়াতে ইসলামীর রমজান উপলক্ষে স্বাগত মিছিল 

Update Time : ০১:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫